ভিডিও নিউজ

শিশুদের বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বই পড়ার মাধ্যমে ছোটদের মধ্যে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, সততা আসলে সমাজে তার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে নয় দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম নিয়ে লেখা বইগুলো শিশুদের আরও বেশি অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিবেদক

মইনুল হাসান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…