চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃজিত-জয়াদের ‘দশম অবতার’ এর ফার্স্টলুক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

সৃজিতের দুই আলোচিত সিনেমা ‘২২ শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ এর সাথে ‘দশম অবতার’ এর কী কোনো যোগসূত্র আছে? অন্তত এই সিনেমার ফার্স্টলুক পোস্টার যেন সেই ইঙ্গিতকেই উস্কে দিলো।

ঘোষণা দিয়েই বুধবার প্রকাশিত হল সৃজিত মুখার্জীর নতুন ছবি ‘দশম অবতার’ এর ফার্স্টলুক পোস্টার। এমনিতেই এই ছবি নিয়ে প্রতীক্ষায় আছেন বাঙালি দর্শক। একেতো সৃজিত মুখার্জীর ছবি, তার উপর সিনেমায় কাস্টিং করেছেন সব বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী! কে নেই প্রসেনজিৎ থেকে শুরু করে জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তদের প্রথমবার দেখা যাবে একই স্ক্রিনে!

এটাকে তো অনায়াসেই ড্রিম কাস্টিং বলা যায়! হ্যাঁ, এমন তারকা মুখদের নিয়েই সৃজিত শেষ করেছেন ‘দশম অবতার’ এর কাজ। চলছে মুক্তির প্রস্তুতি। আগামি পূজায় প্রেক্ষাগৃহে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

ছবিটিকে বলা হচ্ছে জনপ্রিয় ‘২২শে শ্রাবণ’ এর প্রিক্যুয়াল! যদিও সিনেমার কাহিনী কেমন হবে, এ বিষয়ে টুঁ শব্দটিও করেননি সৃজিত। তবে ফার্স্টলুক পোস্টার দেখে দর্শক শুধু ‘২২ শে শ্রাবণ’ নয়, কিছটা ‘দ্বিতীয় পুরুষ’ এর সঙ্গেও যোগসূত্র খুঁজে পেয়েছেন!

শুধু কাস্টিংয়েই নয়, সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম ও ইন্দ্রদীপ দাশগুপ্তের মতোন সংগীত ব্যক্তিত্ব।

৫ বছর আগে সর্বশেষ সৃজিত মুখার্জীর ‘এক যে ছিল রাজা’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন বাংলাদেশের জয়া আহসান। এরপর ১০টির বেশী ছবি নির্মাণ করেছেন সৃজিত, অন্যদিকে জয়াও কলকাতার বিভিন্ন নির্মাতার পরিচালনায় প্রায় ডজন খানেক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সৃজিত-জয়াকে আর পাওয়া যায়নি একসঙ্গে!

Reneta

এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর আবারও সৃজিতের পরিচালনায় জয়াকে পাবেন দর্শক। ফলে শুধু পশ্চিমবঙ্গের দর্শক নয়, সিনেমাটি নিয়ে সমান প্রতীক্ষায় আছেন বাংলাদেশের দর্শকও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়াজয়া আহসানপ্রসেনজিৎফার্স্টলুকলিড বিনোদনসিনেমাসৃজিতসৃজিত মুখার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT