ফুটবল

মেটলাইফ স্টেডিয়াম সাজতে যাচ্ছে সাদা-হলুদ ওয়ালে

ক্লাব বিশ্বকাপ- ২০২৫

ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে, গোলরক্ষক সেভের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের দৃশ্য যেখানে খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা মাঠে দেখছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার মাতাতে হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। দুদলের শেষ দেখা হয়েছিলো ২০২৪-২০২৫ চ্যাম্পিয়ন্স লিগে। ক্লাব বিশ্বকাপে একছত্র আধিপত্য ধরে রাখা লস ব্লাঙ্কোসরা বরুশিয়ার সাথে খেলতে যাচ্ছে এই প্রথম।

বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামবে স্প্যানিশ ও জার্মান জায়ান্টরা। শেষ দেখায় রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৫-২ গোলে বড় পরাজয়ের স্বাদ নিতে হয় বরুশিয়াকে।

২০২৪ এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারার স্মৃতি বয়ে বেড়াচ্ছে ডর্টমুন্ড। শেষ ৬ দেখায় কোনো জয় নেই বরুশিয়ার। জয়ের খরা কাটানোর সুযোগ আছে এবার।

১৬ দেখায় ৮ জয় রিয়ালের। ৫টি ড্র ও ৩টি জয় ডর্টমুন্ডের। এর মধ্যে ১৫ বার একে অপরের দেখা হয়েছে ইউরোপ সেরার লড়াই। আরেকবার ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে।

বিষয়:ক্লাব বিশ্বকাপডর্টমুন্ডযুক্তরাষ্ট্ররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…