আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক একটি ‘জাতীয় সংকট’: জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে ইংরেজি লেখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যদিও দেশটির সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিনিয়োগকারী।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক আরোপিত শুল্ক একটি ‘জাতীয় সঙ্কট’। কারণ, তিনি দেশের ওপর এর প্রভাব কমাতে আন্তঃদলীয় আলোচনা করার প্রস্তুতি নিচ্ছেন।

শিগেরু ইশিবা সংসদে বলেন, শুল্ক আরোপকে ‘একটি জাতীয় সংকট বলা যেতে পারে এবং সরকার সকল পক্ষের সাথে যথাসাধ্য চেষ্টা করছে।’

ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার জন্য ‘ঠান্ডা মাথার’ দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়ে, ইশিবা তার মন্ত্রীদের শুল্ক ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করার এবং দেশীয় শিল্পের জন্য ‘অর্থায়ন সহায়তা এবং কর্মসংস্থান রক্ষাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ।

বিষয়:জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পশুল্ক আরোপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…