আন্তর্জাতিক

যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন, চারজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প একটি আলোচনায় অংশ নিচ্ছেন, চারজন ব্যক্তি তার পাশে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেনকে দায়ী করে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আজ ১৮ অক্টোবর বুধবার সংবাদ মাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, একটি সাম্প্রতিক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প এমন দাবি করেছেন। এমন মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ওই পডকাস্টে তিনি বলেন, জেলেনস্কি আমার দেখা অন্যতম সেরা বিক্রয়কর্মী। যতবার সে আসে, আমরা তাকে ১০০ বিলিয়ন ডলার দেই। ইতিহাসে এমন টাকা আর কে পেয়েছে?

তিনি আরও বলেন, এমন না যে আমি তাকে সাহায্য করতে চাই না, কারণ আমি ইউক্রেনবাসীর জন্য খুব খারাপ অনুভব করি। জেলেনস্কির কখনই এই যুদ্ধ শুরু হতে দেওয়া উচিত হয়নি।

ওয়াল স্ট্রিট জার্নালের গত মাসে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুদ্ধ উভয় পক্ষের এক মিলিয়ন সৈন্য হতাহত হয়েছে।

বিষয়:ইউক্রেনট্রাম্প
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…