বাংলাদেশ

গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলাকালে শ্রমিক ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযানের সময় শ্রমিক ও কর্মকর্তাদের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের আওতাধীন গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে ডিএনসিসির অভিযানে গুলশান-২ এর ৪৬ ও ৯০ নম্বর রোড ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অন্তত ২৫টি দোকান উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম বলেন, রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দোকানের ফলে যানজটও অনেক বেড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

বিষয়:উচ্ছেদ অভিযানগুলশানডিএনসিসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…