বিনোদন

২৯ বছরের সংসারে ভাঙন, হতবাক এ আর রহমানের ভক্তরা

এ আর রহমানের ভক্তরা একসঙ্গে ছবি তুলছেন, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এ আর রহমানের ভক্তরা একসঙ্গে ছবি তুলছেন, উচ্ছ্বাস প্রকাশ করছে, অনুষ্ঠানস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের কিংবদন্তী মিউজিশিয়ান এ আর রহমান! শুধু সংগীতের জন্য নয়, ব্যক্তিত্বের কারণেও বিশ্বব্যাপী সমাদৃত এই শিল্পী! বর্ষীয়ান এই শিল্পীর ব্যক্তি জীবনের এক খবর এবার চমকে দিলো গোটা শোবিজ দুনিয়া!

স্ত্রী সায়রা বানুর সাথে সম্পর্কের ইতি ঘটছে অস্কারজয়ী শিল্পী এ আর রহমানের! ২৯ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের খবর শুনে হতবাক অনুরাগীরা।

বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা। তার আইনজীবী বন্দনা শাহ ইন্ডিয়া টুডেকে এই বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেন।

সেই বিবৃতিতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিবৃতি আরো জানানো হয়, একে অপরের প্রতি তাদের গভীর ভালবাসা সত্ত্বেও, এই দম্পতি খেয়াল করেছেন তাদের মধ্যে অনেক ব্যবধান, দূরত্ব তৈরি হয়েছে। যা এই মুহূর্তে কোনও পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা।

সায়রা বানু বলেন, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সায়রা বানু জানিয়েছেন, এই কঠিন সময়ে সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং তাদেরকে একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন সায়রা বানু।

১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন।

বিষয়:এ আর রহমানবলিউডবিচ্ছেদভারতলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…