চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকে‌ন্দ্রে না যেতে লিফ‌লেট বিতরণ

এস কে রাসেলএস কে রাসেল
11:28 অপরাহ্ন 21, ডিসেম্বর 2023
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
Advertisements

চলমান আ‌ন্দোলনের অংশ হি‌সে‌বে জনগণকে আসন্ন সংসদ নির্বাচ‌নে ভোট কেন্দ্রে না যাওয়া ও নির্বাচন সং‌শ্লিষ্ট কর্মকর্তা‌দের দায়িত্ব পালনে বিরত থাকা, জনগণকে সব প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল প‌রি‌শোধ না করার আহ্বান জা‌নিয়ে লিফলেট বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

বৃহস্প‌তিবার (২১ ডিসেম্বর) রাতে শহরের তেরীপট্টী এলাকায় লিফলেট বিতরণ করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।

এসময় উপস্থিতি ছিলেন, জেলা যুবদলের সহসভাপতি ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া, জেলা যুবদলের সহসভাপতি ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবীর, কিশোরগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ রাজন, হোসেনপুর উপজেলা যুবদলের সদস্য গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিমেল, যুগ্ন আহ্বায়ক এরশাদ, করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রকি ভূঁইয়া, জেলা যুবদলের সহসম্পাদক আলী আব্বাস রাজন, বিন্নাটি ইউনিয়ন যুবদলের সংগ্রামী খাইরুল ইসলাম, সদস্য সচিব রায়হান প্রুমখ।

এর আগে বৃহস্প‌তিবার বি‌কে‌লে কি‌শোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট বাজারে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আখিল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ দ‌লের নেতাক‌র্মীরা অংশ নেন।

এর আগে জেলা বিএনপির সহসভাপতি ও জেলা জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিনের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট, ডায়াবেটিক হাসপাতাল, সদর আধুনিক হাসপাতাল, বটতলা ও পুরাতন স্টেডিয়াম চত্বরের লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আগামী ৭ জানুয়ারি ভো‌টের দিন ভোটার‌দের কে‌ন্দ্রে না যাওয়ার অনু‌রোধ জানান বিএনপি নেতারা। অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীসহ জণগণকেও রাজপথে নেমে আসার আহ্বান জানান।

লিফলেটে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকা, জণগণকে সব প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল না দেয়ার আহ্বান জানা‌নো হয়।

ট্যাগ: কিশোরগঞ্জ জেলা বিএনপিভোট কে‌ন্দ্রে না যেতে লিফ‌লেট বিতরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরা করদাতার স্বীকৃতি পেল ব্র্যাক

পরবর্তী

বিএনপি কোনো রাজনৈতিক দল না, ওরা সব রাজাকার: শেখ সেলিম

পরবর্তী

বিএনপি কোনো রাজনৈতিক দল না, ওরা সব রাজাকার: শেখ সেলিম

ভোটবিরোধী কোন রাজনৈতিক কর্মসূচিকে ভয় পাচ্ছে না নির্বাচন কমিশন

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version