ধর্ম ও জীবন

পবিত্র আশুরায় জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল

সন্ধ্যায় মসজিদের silhouette ও চাঁদ, শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় পবিত্র আশুরার সময় মসজিদের silhouette ও চাঁদ, শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল রোববার সারাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা পালন হবে।

পবিত্র আশুরা-১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল রোববার দেড়টায় (বাদ যোহর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

বিষয়:আগামীকাল আশুরাআশুরাআশুরা ১৪৪৭
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…