বিনোদন

নাট্য নির্মাতাদের ভোটের লড়াই চলছে শিল্পকলায়

শিল্পকলায় নাট্য নির্মাতাদের ভোটের লড়াই, নির্বাচনী প্রতীক ও প্রোফাইল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় নাট্য নির্মাতাদের ভোটের লড়াইয়ের জন্য নির্বাচনী প্রচার ও প্রোফাইল ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল ৯টা থেকে চলছে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড-এর ২০২৩-২৫ মেয়াদের নির্বাচন।

ভোট প্রদান চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে দুই প্যানেল থেকে ৪০ জন নাট্য নির্মাতা প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচিত হবেন ২০ জন।

যেখানে ভোটার সংখ্যা ৪৮২ জন। বিকেল তিনটা নাগাদ খবর নিয়ে জানা যায়, সকাল থেকে দুই শতাধিক নির্মাতারা নির্বাচনে ভোট প্রদান করেছেন।

ডিরেক্টর’স গিল্ডস এর এবারের নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি ও সেক্রেটারি পদে দাঁড়িয়েছেন অনন্ত হিরা এবং কামরুজ্জামান সাগর।

আরেকটি পদে সভাপতি ও সেক্রেটারি পদে নির্বাচন করছেন এস এ হক অলিক ও ফরিদুল হাসান।

ডিরেক্টরস গিল্ড-এর নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, নরেশ ভুঁইয়া, মাসুম রেজা।

কারা প্রার্থী হয়েছেন, দেখে নিন তালিকা:
শিল্পকলায় নাট্য নির্মাতাদের ভোটের লড়াই, নির্বাচনী প্রতীক ও প্রোফাইল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:আবদুল লতিফ বাচ্চুডিরেক্টরস গিল্ডনরেশ ভুঁইয়ানাটকমাসুম রেজালিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…