বিনোদন

হাসপাতালে ভর্তি ফারুকী, দোয়া চাইলেন তিশা

বাংলাদেশের একজন সাংবাদিক বা বিশ্লেষক আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তি, চশমা ও ক্যাপ পরিহিত, টেলিভিশন স্টুডিওতে আলোচনায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে সবার কাছে দোয়া চাইলেন তার সহধর্মিণী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

নিজের অফিশিয়াল ফেসবুক থেকে সোমবার দিবাগত রাত ১টার দিকে ফারুকীর অসুস্থ হওয়ার খবর জানান তিশা।

সেখানে তিশা জানান, সোমবার সন্ধ্যা থেকে মোস্তফা সরয়ার ফারুকী একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে তার।

ফারুকীর ছোট ভাই নির্মাতা গোলাম কিবরিয়া ফারুকী চ্যানেল আই অনলাইনকে জানান, ফারুকী ভাইয়ের অবস্থা আগের চেয়ে ভালো। স্ট্যাবল আছেন। তবু চিকিৎসকরা নিউরো আইসিইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন।

সর্বশেষ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে নো ল্যান্ডস ম্যান, মনোপলি উল্লেখযোগ্য।

বিষয়:তিশাদোয়াফারুকীব্রেন স্ট্রোকলিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…