জনপদ

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেস্টারের সঙ্গে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ম্যানচেস্টারের সঙ্গে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হবে, পাশাপাশি আমেরিকা ও কানাডার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে। 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের নবীন চন্দ্র সরকারি মডেল স্কুল মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রেমিট্যান্স যোদ্ধারা বিদেশের মাটিতে মারা গেলে তাদের মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সরকার অনেক সময় দায়িত্ব নিতে চায় না। ফলে মরদেহ অবহেলায় পড়ে থাকে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এসব রেমিট্যান্স যোদ্ধার মরদেহ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

জেলা জামায়াতের আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী। সভায় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ ও মৌলভীবাজার-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিষয়:কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতে ইসলামীমৌলভীবাজারসিলেট
প্রতিবেদক

এম এ সালাম

মৌলভীবাজার প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…