শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুরে শীতের কারণে মানুষ ঠাণ্ডা থেকে রক্ষা পেতে গরম কাপড় পরছে, তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রভাবে হিমেল হাওয়া আর কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুর। আজ সোমবার ( ৯ জানুয়ারি) মৌসুমের সর্বোনিন্ম তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সপ্তাহব্যাপী হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জেলাবাসীর জীবন-যাত্রা। পশু-পাখিসহ প্রাণিকুলেরও নাকাল অবস্থা। হিমেল হাওয়া আর তীব্র শীতের কারণে দিনমজুরেরা কাজ করতে পারছেন না। গত এক সপ্তাহ ধরে দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার সাথে দু’দিন ধরে বইছে মৃদু শৈত্য প্রবাহ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






