বিনোদন

বলিউডের এই দুই নায়ক ছিলেন সহপাঠী, চেনা যায়?

বাল্যকালীন সহপাঠী দুই নায়ক, স্কুলে একসাথে পড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলের ছাত্রদের একটি গ্রুপ ছবি, দুইজন সহপাঠী নায়ক চিহ্নিত, বন্ধুত্বের স্মৃতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুম্বাইয়ের স্কটিশ স্কুলে একই ক্লাসে পড়তেন হৃতিক রোশন ও জন আব্রাহাম। তাদের স্কুলে পড়ার সময়ের একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিটিতে ক্লাসের অন্য সহপাঠীদের সাথে হৃতিক ও জনকে দেখা যাচ্ছে। দুজনের পরনেই রয়েছে স্কুলের পোশাক।

হৃতিক ও জনের ছোটবেলার এই ছবি দেখে মুগ্ধ ভক্তরা। এক ভক্ত অবাক হয়ে লিখেছেন, ‘তারা ব্যাচমেট!’ আরেকজনের মন্তব্য, ‘স্পাই ইউনিভার্সে যোগ দেয়ার আগে জিম এবং কবির।’

‘ওয়ার’ ছবিতে কবির চরিত্রে ধরা দেন হৃতিক রোশন। ‘পাঠান’ ছবিতে জিম চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। ছবিতে কর্নেল লুথরা জানান, কবির এবং জিম দুজন একসঙ্গে ‘র’-তে ছিলেন। যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর ছবি ‘পাঠান’ এবং ‘ওয়ার’। ভক্তরা চাইছেন একসঙ্গে পর্দায় হাজির হোক হৃতিক-জন।

বিষয়:জন আব্রাহামপাঠানবাংলাদেশে পাঠান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…