জনপদ

দিনাজপুরে মেডিকেল কলেজে ডায়ালাইসিস বন্ধ, চরম দুর্ভোগে রোগী

ডায়ালাইসিসের জন্য রোগীর হাতের রক্তের সংযোগের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোগীর হাতের ডায়ালাইসিসের জন্য সংযোগের দৃশ্য, যেখানে রক্তের নল ও যন্ত্রপাতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেবা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ডায়ালাইসিসের জন্য ভর্তি হওয়া রোগীরা।

মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকাল ১০টায় প্রায় ৫০ জন ডায়ালাইসিস রোগী জীবন বাঁচাতে হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামানের কার্যালয় ঘেরাও করেন। এসময় তারা ডায়ালাইসিস চালুর দাবি জানায়।

জানা যায়, হাসপাতালটিতে দীর্ঘ ৪ মাস যাবৎ ডায়ালাইসিস সেবা ঠিকমত হচ্ছে না। আর এতে দুর্ভোগে পড়েছে দরিদ্র রোগীরা। অর্থের অভাবে উপকরণ কিনতে না পারায় জীবন রক্ষায় তাদের রাস্তায় নামতে হয়েছে বলে জানান তারা।

এসময় কান্নাজড়িত কণ্ঠে রোগীরা জানান, তারা ডায়ালাইসিস করতে না পারায় তাদের জীবন সংকাটাপন্ন হয়ে পড়েছে। অনেকে জীবন বাঁচাতে বাহির থেকে রিএজেন্ট কিনে এনে ডায়ালাইসিস করার কথা জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, এ-বি ফ্লুইডসহ উপকরণ না থাকায় গত ৪ মাস যাবৎ ডায়ালাইসিস প্রায় বন্ধ। দরপত্রের জটিলতার কারণে উপকরণ সরবরাহ না থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না। ২২ দিন যাবৎ ডায়ালাইসিস ইউনিটে কোন ফ্লুইড না থাকায় একেবারেই বন্ধ হয়ে গেছে।

পরিচালক এটিএম নুরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি।

উল্লেখ্য, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে এখন ১১০ জন রোগী রয়েছে।

বিষয়:ডায়ালাইসিসদিনাজপুর
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…