ক্রিকেট

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ধাওয়ান

ধাওয়ান ক্রিকেট থেকে অবসর গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার ধাওয়ান ক্রিকেট থেকে অবসর গ্রহণের সময়ের ছবি, তিনি হেসে ভরা মুখে ট্রফি ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শিখর ধাওয়ান। আবেগঘন বার্তায় ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের এই টপঅর্ডার ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার নিজের অবসরের কথা জানান এই বাঁহাতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৮ বর্ষী ধাওয়ান লিখেছেন, ‘জীবনে এগিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠা উল্টানো গুরুত্বপূর্ণ। যে কারণে আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। দারুণ এক আত্মতৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি যে, আমি ভারতের হয়ে এতদিন খেলেছি। নিজেকে বলেছি, তুমি আর ভারতের হয়ে খেলবে না বলে দুঃখ বোধ করো না, কিন্তু তুমি দেশের হয়ে খেলেছ বলে খুশি।’

জাতীয় দলের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ২৬৯টি ম্যাচ খেলেছেন ধাওয়ান। ৩৪টি টেস্ট, ১৬৭ টি ওয়ানডে এবং ৬৮টি টি-টুয়েন্টি খেলে তিনি ২৪টি শতক হাঁকিয়েছেন।

ভারতের ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই ওপেনার। ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে মাত্র আট ব্যাটারের মধ্যে একজন যিনি ৪০ এর বেশি গড় এবং ৯০ এর বেশি স্ট্রাইক রেটসহ ৫০০০ রান করেছেন (তালিকার অন্যান্য ভারতীয়রা হলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি)।

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে তিনি আর ভারতের হয়ে খেলেননি।

বিষয়:অবসরধাওয়ানবাংলাদেশভারতলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…