চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার মৃত্যুতে ভেঙে পড়লেন সানি দেওল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

বলিউডের কিংবদন্তী ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ ভারতীয় চলচ্চিত্রশিল্প ও কোটি কোটি ভক্তকে শোকে নিমজ্জিত করেছে। মুম্বাইয়ের পাওয়ান হ্যান্স শ্মশানে পরিবারের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, যেখানে বড় ছেলে সানি দেওল সমস্ত আনুষ্ঠানিকতা সম্পাদন করেন।

শেষ বিদায়ের পর চোখভেজা অবস্থায় সানিকে তাঁর কালো ডিফেন্ডার গাড়িতে শ্মশান থেকে বের হতে দেখা যায়। তিনি বাইরে অপেক্ষমাণ সংবাদমাধ্যমকে এড়িয়ে যান।

এর আগে দিনটির শুরুতে জুহুর বাসভবন থেকে অ্যাম্বুলেন্সে করে ধর্মেন্দ্রর মরদেহ নেওয়া হয় শ্মশানে। তাঁর স্ত্রী হেমা মালিনী, কন্যা এষা দেওল ও ছেলে সানি দেওলসহ পরিবারের সদস্যরা শেষকৃত্যে উপস্থিত ছিলেন। তাঁদের চোখে মুখে শোক আর চিন্তার ছাপ ছিল স্পষ্ট!

চলচ্চিত্রজগতের বহু বরেণ্য ব্যক্তিত্ব শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছান। সালমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সায়রা বানু, শাবানা আজমিসহ আরও অনেকে পাওয়ান হ্যান্সে এসে কিংবদন্তী অভিনেতাকে বিদায় জানান। পরে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংসহ আরও অনেকে শ্মশানে পৌঁছান।

“বলিউডের হি-ম্যান” নামে পরিচিত ধর্মেন্দ্র সোমবার (২৪ নভেম্বর) সকালে প্রয়াত হন। কয়েক দিন আগেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে নিয়মিত পরীক্ষার পর তাঁকে বাড়ি পাঠানো হয়েছিল। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন, কিন্তু চিকিৎসকেরা তখন তাঁকে বাড়ি ফেরার উপযোগী মনে করেন। দুর্ভাগ্যবশত, সোমবার সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থা ভয়াবহভাবে খারাপ হয়ে যায় এবং তাঁর মৃত্যু ঘটে।

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ধর্মেন্দ্র, গত কয়েক মাস ধরে তাঁকে বারবার হাসপাতালে ভর্তি করা হচ্ছিল। সর্বশেষ ১২ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে শেষবার বাসায় নিয়ে আসা হয় এবং তিনি বাসায় আরোগ্য লাভ করছিলেন।

Reneta

ধর্মেন্দ্রর প্রয়াণ সত্যিই এক যুগের অবসান। শোলে, চুপকে চুপকে, ড্রিম গার্ল, ধরম ভীর, মেরা গাঁও মেরা দেশ– এর মতো অনবদ্য ছবিতে তাঁর অভিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছে বলিউড। তিনি রেখে গেলেন এমন এক ঐতিহ্য, যা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।  গ্ল্যামস্যাম

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্মেন্দ্রবলিউডমুম্বাইশেষকৃত্যশ্মশানসানি দেওলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সোশ্যাল মিডিয়ায় আসক্তি: মেটা-ইউটিউবকে দায়ী করে আদালতের রায়

মার্চ ২৬, ২০২৬

হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি ইরানের

মার্চ ২৬, ২০২৬

ট্রফি দেবে না মরক্কোকে, ক্রীড়া আদালতে আপিল সেনেগালের

মার্চ ২৬, ২০২৬

বাস ডুবি: জাহাঙ্গীরনগর শিক্ষার্থী রাইয়ানসহ তার পরিবারের ৩ জনের মৃত্যু

মার্চ ২৬, ২০২৬

সন্‌জীদা খাতুনকে ঘিরে ছায়ানটে আবেগঘন সন্ধ্যা

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT