জনপদ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে যানবাহনের দীর্ঘ সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যাত্রীরা অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সদর উপজেলার পাঁচ বিক্রমহাটি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে ঘর মুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে বলে তিনি জানান।

বিষয়:ঢাকা- টাঙ্গাইলবঙ্গবন্ধু সেতু মহাসড়কসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…