চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢামেকের ছাদে নার্সের জন্মদিন পালন, সেবা তত্ত্বাবধায়ককে শোকজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2023
- সেমি লিড, স্বাস্থ্য
A A
Advertisements

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ছাদে কর্তব্যরত নার্সদের নিয়ে সিনিয়র স্টাফ নার্স আনিছুর রহমানের জন্মদিন পালন করায় ঢামেকের সেবা তত্ত্বাবধায়ক কারিমা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না- নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তার ব্যাখ্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে বলা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মো. রশিদুল মান্নাফ কবীর (উপসচিব) এ কারণ দর্শানোর নোটিশ দেন।

গত ২৩ জানুয়ারি সেবা তত্ত্বাবধায়ক কারিমা খাতুনের উপস্থিতিতে নার্সদের নিয়ে ঢামেকের ছাদে আনিছুর রহমানের জন্মদিন পালন করা হয়। ওই দিনই ঢামেক কর্তৃপক্ষ দুদিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে সেবা তত্ত্বাবধায়ক কারিমা খাতুন ও সিনিয়র স্টাফ নার্স আনিছুর রহমানকে চিঠি দেয়।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে দেয়া কারিমা খাতুনের কারণ দর্শানো নোটিশে বলা হয়, ‘‘আপনি সেবা তত্ত্বাবধায়ক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা গত ২৩ জানুয়ারি বেলা ১১ টায় হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত হাসপাতালের অভ্যন্তরে ডিউটিরত নার্সদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আপনি ঐ দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে আনিছুর রহমান, সিনিয়র স্টাফ নার্স-এর জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একাধিক কর্মরত নার্সসহ উপস্থিত ছিলেন।

আপনার এমন কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে অবহেলার শামিল, অফিস চলাকালীন সরকারি দায়িত্বের প্রতি অবজ্ঞার শামিল এবং হাসপাতালে অবস্থিত রোগীদের চিকিৎসা সেবার অন্তরায়, যা অসদাচরণের পর্যায়ভুক্ত।

এমতাবস্থায়, উপরোক্ত অসদাচরণের কারণে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে তার ব্যাখ্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিলের জন্য বলা হলো।’’

আনিছুরকে ঢামেক কর্তৃপক্ষের দেয়া চিঠিতে বলা হয়, আপনি ২৩ জানুয়ারি বেলা ১১ টায় হাসপাতালের অভ্যন্তরে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন মর্মে তথ্য পাওয়া যায়। হাসপাতালের কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে হাসপাতালের অভ্যন্তরে অধিকসংখ্যক ডিউটিরত নার্সদের নিয়ে এ ধরনের জন্মদিনের অনুষ্ঠান অপরাধ এবং বিধি বিধানের পরিপন্থি। এর ফলে আপনার দায়িত্ব পালনসহ হাসপাতালের নার্সিং সেবার কার্যক্রমে রোগীদের চিকিৎসা সেবা এবং প্রশাসনিক কাজে জটিলতার সৃষ্টি হয়। এ ধরনের কার্যকলাপ সরকারী চাকুরী বিধির পরিপন্থি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে আনিছুর রহমানকে কোনো চিঠি দেয়া হয়েছে কিনা, তা জানা যায়নি।

২০২১ সালের ১৯ অক্টোবর আনিছুর রহমানকে ঢামেক হাসপাতাল থেকে হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদান না করে দুদিন পর ২১ অক্টোবর বদলি আদেশের বিরুদ্ধে ঢাকার প্রশাসনিক ট্রাইবুনাল-১ এ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢামেক হাসপাতালের পরিচালককে বিবাদী করে একটি মামলা করে দেন।

২০২১ সালের ৪ নভেম্বর প্রশাসনিক ট্রাইবুনাল-১ এর আদেশে তিন মাসের জন্য আনিছুরের বদলি/পদায়ন স্থগিত করা হয়। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আবার একই ট্রাইবুনাল মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বদলি/পদায়ন স্থগিত করেন। কিছুদিন পর আনিছুর রহমান ঢাকার প্রশাসনিক ট্রাইবুনাল-১ এ দায়ের করা মামলাটি প্রত্যাহার করেন। কিন্তু যোগদান করেননি বদলিকৃত কর্মস্থলে। নিয়মিত তাকে দেখা গেছে ঢামেকে। ঢামেকের হাজিরা খাতায়ও তিনি সাক্ষর করেছেন।

আনিছুর রহমানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গত ৪ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ একটি চিঠি পাঠায়।

সেখানে আনিছুর রহমানের কর্মকাণ্ডের বিবরণ উল্লেখ করে বলা হয়, এমতাবস্থায় আনিছুর রহমানকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে কর্মস্থলে পদায়ন করা হবে সে ব্যাপারে ঢামেক কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না।

গত ২৩ জানুয়ারি ছিল আনিছুর রহমানের জন্মদিন। ঢামেকে পদায়ন না থাকলেও সেদিন সকালে ঢামেক হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের ছাদে কর্তব্যরত শতাধিক নার্সকে সঙ্গে নিয়ে কেকে কেটে ঘটা করে জন্মদিনও পালন করেন। এতে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। বিব্রত হন চিকিৎসকরা। হঠাৎ করে নার্স খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইদিনই ঢামেক কর্তৃপক্ষ ব্যাখ্যা চেয়ে আনিছুর রহমান এবং ঢামেকের সেবা তত্ত্বাবধায়ক (মেট্রন) কারিমা খাতুনকে চিঠি দেয়।

এরপর গত ১২ ফেব্রুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন (উপসচিব) সই এক অফিস আদেশে আনিছুর রহমানকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। এতে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

ট্যাগ: ঢাকা মেডিক্যাল কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিন রিয়ালে খেলবেন, তার আগে কাঁদতে হল

পরবর্তী

জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত

পরবর্তী

জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত

আদরের খোকা থেকে বঙ্গবন্ধু

সর্বশেষ

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন শর্মিলা রহমান

ফেব্রুয়ারি 1, 2026

জোকোভিচকে ইতিহাস গড়তে না দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

‘অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে’

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version