চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ‘বলী’

উৎসবের সমাপনী ছবি হিসেবে দেখা যাবে বুসানজয়ী এই বাংলাদেশি ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

জানুয়ারিতে বসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। দেশের সবচেয়ে বড় এই উৎসবের সমাপনী দিনে প্রদর্শিত হবে বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী বাংলাদেশি ছবি ‘বলী- দ্য রেসলার’।

‘বলী’ নির্মাণ করেছেন ইকবাল হোসাইন চৌধুরী। নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঢাকা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১১ জানুয়ারি, উৎসবের সমাপনী দিন ১৯ জানুয়ারি। এদিনই উৎসবে দেখা যাবে ‘বলী’।

ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “এই সিনেমা চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপকুলীয় মিথ বিশ্বের সামনে তুলে ধরার একটি চেষ্টা। বলী ঘুরপথে খানিক দেরিতে হলেও দেশে যাচ্ছে এটা আমার কাছে বিশাল ঘটনা।”

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, বলী, দ্য রেসলার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। এই ছবিটি আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দৃঢ় মনোভাবের প্রতিনিধিত্বও করে।”

২০২৩ সালে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ বুসান চলচিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘নিউ কারেন্টস’ পুরস্কার জেতে বলী।

সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দীন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম, এনজেল নুর, তাহাদিল আহমেদ, প্রাংগন শুভ, তানভীর আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্য রেসলারবলীবুসান চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম জ্বালানির দাম বাড়ানো

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT