কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ শিক্ষার্থী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মরদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর মরদেহ, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ী চাপায় নিহত হয়েছে তিন অটোরিকশা যাত্রী। বুধবার রাত ৯টায় চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো: ছুপুয়া এলাকার মোঃ আবুল হাশেমের ছেলে লিমন, দূর্গাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে কোন ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদ্রাসা ছাত্ররা নিহত হয়। ঘাতক গাড়ীটি পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি।

নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

বিষয়:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

আবুল কাশেম হৃদয়

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…