দেশের অনেক উন্নয়ন সহযোগী রাজনীতি নিয়ে ব্যস্ত: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী দেশের উন্নয়ন সহযোগী ও রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা দুঃখের বিষয় যে আমাদের দেশের অনেক উন্নয়ন সহযোগী রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। আমি তাদের বলবো, আপনারা উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকুন, রাজনীতি নিয়ে নয়।
তিনি আজ ‘রোড টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস সামিট’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এই কথা বলেছেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সফররত জাতিসংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল আমেনা জে মোহাম্মদ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো নির্বাচনের গ্যারান্টি আমরা দিচ্ছি। এই নিয়ে আর কোনো কথা হবে না। অনেক বিদেশিদের কাছে নালিশ করেন। জনগণের কাছে তাদের আস্থা নেই দেখেই তারা এই কাজ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







