শ্রীলঙ্কায় ফিরলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রাজাপাকসে

শ্রীলঙ্কায় ফিরেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রাজাপাকসে, তিনি সংবাদ সম্মেলনে speaking করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে ফিরেছেন বিক্ষোভের মুখে পদত্যাগ করা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শনিবার থাইল্যান্ড থেকে তিনি শ্রীলঙ্কায় পৌঁছান।
রাজাপাকসের সাথে বিমানবন্দরে দেখা করেছেন শ্রীলঙ্কার বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী। অর্থনৈতিক সংকটের কারণে রাজাপকসের বিরুদ্ধে চলতি বছরের এপ্রিলে বিক্ষোভ শুরু হয়েছিলো যা জুলাইতে তীব্র রূপ নেয়।
একপর্যায়ে বিক্ষোভকারীরা রাজাপাকসের বাসভবনের দখল নিলে তিনি প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুর পালিয়ে যান। বিশেষজ্ঞরা বলছেন: দেশে ফিরে আসায় মামলাসহ বিভিন্ন আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারেন রাজাপাকসে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







