চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা করা হলেও পুতিনের বিপক্ষে তিনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ন ১৬, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিপক্ষে ক্রীড়াঙ্গনের অনেক তারকা কথা বললেও এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন রুশ ক্রীড়াবিদরা। এবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিপক্ষে রীতিমত বোমাই ফাটালেন ইগর ডেনিসভ। রাশিয়ার সাবেক ফুটবল অধিনায়ক বলেছেন, তাকে হত্যা করা হলেও এই যুদ্ধের বিপক্ষেই থাকবেন।

২০১২ থেকে ২০১৬, রাশিয়ার জার্সিতে ৫৬ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ডেনিসভ। সম্প্রতি ইউক্রেনে চলমান যুদ্ধের বিপক্ষে অবস্থান তার। একটি ইউটিউব চ্যানেলে স্পষ্ট করেছেন নিজের অবস্থান।

‘আমি নিশ্চিত নই, হয়তো এই কথা বলার পর আমাকে গ্রেপ্তার করা হবে অথবা হত্যা করা হবে। তবে আমি যুদ্ধের বিপক্ষে। যুদ্ধ একটি বিপর্যয়। সম্পূর্ণ ভয়ঙ্কর ব্যাপার।’

জেনিথ সেন্ট পিটার্সবার্গ, ডায়নামো মস্কো এবং লোকোমোটিভ মস্কোর হয়ে ক্লাব জার্সিতে খেলেছেন ৩৮ বর্ষী তারকা। বর্তমানে ফুটবল থেকে দূরেই রয়েছেন। যুদ্ধ বন্ধ করতে ব্যক্তিগতভাবে পুতিনকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন।

এব্যাপারে অবশ্য কঠোর অবস্থান রুশ সরকারের। এরইমধ্যে পার্লামেন্টে একটি আইন পাস করেছে রাশিয়া। যদি কেউ ‘ভুয়া সংবাদ’ প্রকাশ করে কিংবা এমন কোনো কার্যকলাপ চালায় যা রাশিয়ার সামরিক পদক্ষেপে বাধা হয়, তাকে ১৫ বছর জেলে কাটাতে হবে। নতুন এই আইনে ফেঁসে যেতে পারেন সাবেক রুশ অধিনায়ক।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেনপুতিনরাশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT