স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু আড়াইশো ছাড়াল

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৮১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৩ জন, যাদের মধ্যে ১৩৫ জন পুরুষ ও ১১৮ জন নারী।

এছাড়া এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৬০৫ জন, যার মধ্যে ৩৭ হাজার ৮৭২ জন পুরুষ ও ২৩ হাজার ৭৩৩ জন নারী।

বিষয়:ডেঙ্গু আক্রান্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…