বাংলাদেশ

ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি

জনতা ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিতর্কিত ও ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি তুলেছেন ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ছাত্র-জনতা।

আজ (১১ নভেম্বর) সোমবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুর্নবাসনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এছাড়াও ফ্যাসিবাদকে পুনর্বাসন ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা।

বিষয়:উপদেষ্টা পরিষদবিপ্লবী ছাত্র-জনতা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…