চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ.কে.এম. শামসুল ইসলাম, রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

সোমবার ২৩ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পরিদর্শনকালে উপদেষ্টা মন্ত্রণালয়ে পৌছালে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন তাকে স্বাগত জানান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের শুরুতে প্রতিরক্ষা সচিব মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মন্ত্রণালয়ের সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি স্বাধীন, সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে।

বক্তব্য শেষে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উপদেষ্টাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারড. এ.কে.এম. শামসুল ইসলামপরিদর্শনপ্রতিরক্ষা মন্ত্রণালয়প্রধানমন্ত্রীব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হয়েছেন কায়সার রশিদ চৌধুরী

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

জেরিনের ‘ইসলামিক জন্মদিন’ স্থগিত যে কারণে!

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদের কোনো স্থান হবে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT