চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্ল্যাটে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা, প্রকৌশলীসহ ৩ জন আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 10, অক্টোবর 2024
- টপ লিড নিউজ, অপরাধ
A A
Advertisements

রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় ফ্ল্যাটে ঢুকে তানজিল জাহান ইসলাম তামিম (৩২) নামে এক যুবককে মারধর ও গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবক দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক প্রকৌশলীসহ তিনজনকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার সকালের দিকে রামপুরার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির আট তলার একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই লোকজন তামিমকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে ডেভেলপার কোম্পানি ও তামিমদের বিরোধ চলছিল।

তামিমের বাবার অভিযোগ, প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের নামে ওই কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মহানগর প্রজেক্টের ওই বাড়িটির ল্যান্ড ডোনার তামিমের বাবাসহ মোট তিনজন। তাদের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জের ধরে ওই বাড়িতে ঢোকেন প্লিজেন্ট প্রোপার্টিজ নামে ডেভলপার কোম্পানির লোকজন। তাদের সঙ্গে বহিরাগত কয়েকজন ছিলেন।

তারা ল্যান্ড ডোনারদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। তর্কাতর্কির এক পর্যায়ে তারা তামিমের বুকে কিল-ঘুষি দেন। এরপর তার গলা টিপে ধরেন। তামিম অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে ঘটনাটি জানায়। হাতিরঝিল থানা থেকে পুলিশ সদস্যরা এসে প্লিজেন্ট প্রপার্টিস লিমিটেডের প্রকৌশলীসহ তিনজনকে আটক করে নিয়ে যান।

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ: দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যাপ্রকৌশলীসহ ৩ জন আটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাহিত্যে নোবেল পেলেন হান কাং

পরবর্তী

মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা মামলা

পরবর্তী

মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা মামলা

অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি নাদাল

সর্বশেষ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি 2, 2026

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

এই নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version