শিক্ষা

সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত

বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও বাংলা লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার পর এবার সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার ১৭ জুলাই সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

বলা হয়েছে, কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

বিষয়:প্রাথমিক বিদ্যালয়সিটি কর্পোরেশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…