চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক বন্যা

খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক বন্যা

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত এবং মেঘ ভাঙনের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। দেশটির খাইবার পাখতুনখোয়ায় এ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪০ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৬ আগস্ট) পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুয়ায়ী, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) শনিবার জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে বুনের জেলায় প্রাণহানির সংখ্যা বেশি। এছাড়াও গিলগিট-বালতিস্তানে কমপক্ষে ১২ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরের ৯ জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞও ঘটেছে

গতকাল শুক্রবার ১৫ আগস্ট মেঘ ভাঙন ও সৃষ্ট বন্যায় একদিনে ২০০ জনেরও বেশি প্রাণহানির খবর জানিয়েছিল খাইবার পাখতুনখোয়া কর্তৃপক্ষ। এরমধ্যে উদ্ধার অভিযানের সময় মোহমান্দে একটি প্রাদেশিক সরকারের হেলিকপ্টার বিধ্বস্তে নিহত পাঁচজন ক্রু সদস্যও রয়েছেন।

ডনের প্রতিবেদন অনুসারে, গত ৪৮ ঘন্টায় ১৮৪ জন প্রাণহানির ঘটনা ঘটেছে, যেখানে বুনার জেলার শাংলায় ৩৬ জন, মানসেহরা ২৩ জন, সোয়াত ২২ জন, বাজাউর ২১ জন, বটগ্রাম ১৫ জন, লোয়ার দির ৫ জন এবং অ্যাবোটাবাদে একটি শিশু ডুবে মারা গেছে।

অবকাঠামোগত ক্ষতির বিশদ বিবরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ১১টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৬৩টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোয়াতের দুটি এবং শাংলায় একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Reneta

বুনেরের ডিসি কাশিফ কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, উদ্ধারকারী দল তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এখনও চাঘরজাই তহসিলে ৩০ জন নিখোঁজ রয়েছেন এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

প্রদেশটির সরকার বুনের, বাজাউর, সোয়াত, শাংলা, মানসেহরা এবং বটগ্রামের গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত পাহাড়ি জেলাগুলোকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।

এছাড়াও ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধার এবং নয়টি ক্ষতিগ্রস্ত জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনায় প্রায় ২ হাজার উদ্ধারকর্মী নিয়োজিত রয়েছেন বলেও জানায় কর্তৃপক্ষ।

পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) আগামী কয়েক ঘণ্টার জন্য উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। একসঙ্গে জনগণকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আকস্মিক বন্যাথাইবার পাখতুনখোয়াপাকিস্তানমৃতের সংখ্যা বাড়ছেমেঘ ভাঙন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT