চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে সহকারি প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

মোরশেদ আলমমোরশেদ আলম
1:17 অপরাহ্ন 08, মে 2024
চাঁদপুর, জনপদ
A A
Advertisements

অসুস্থ হয়ে মোহাম্মদ নূর উদ্দিন (৫৫) নামের এক সহকারি প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে চাঁদপুরে। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নাম্বার হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন।

গতকাল মঙ্গলবার (৭ মে) রাত ১২টার দিকে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মতলব উত্তর উপজেলার ১১ নাম্বার ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে উপজেলার ৪২ নাম্বার হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন। আজ সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন বলেন, ওই ভোটকেন্দ্রে গতকাল রাতেই তার জায়গায় নূর মোহাম্মদ নামের নতুন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আজ সকালে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ট্যাগ: প্রিসাইডিং কর্মকর্তামতলব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাস থেকে এক ম্যাচ দূরে লেভারকুসেন

পরবর্তী

ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টায় ১০ শতাংশ ভোট: ইসি সচিব

পরবর্তী

ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টায় ১০ শতাংশ ভোট: ইসি সচিব

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version