বাংলাদেশ

আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু, ধর্ম উপদেষ্টার শোক

দুজন ধর্মীয় নেতা, একজন মুসলিম ধর্মগুরু, শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন ধর্মীয় নেতা, একজন মুসলিম ধর্মগুরু, শোক প্রকাশ করছেন, আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বরেণ্য আলেম, মাদরাসার শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৩ মে) এক শোক বার্তায় ধর্ম উপদেষ্টা আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুকে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আ ফ ম খালিদ হোসেন বলেন, সুলতান যওক নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে গেছেন। তার অসংখ্য ছাত্র ও শিষ্য দেশে-বিদেশে দ্বিনের খেদমতে নিবেদিত রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বিষয়:ধর্ম উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…