জনপদ

প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংকে প্রেমিকার লাশ

৩৭দিন পর উদ্ধার

নিরাপত্তাহীন পরিস্থিতিতে শিশুর ছবি, বাংলা সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুর একটি ছবি, যা নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে ধারণ করা হয়েছে, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংক থেকে বিউটি বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মামলা হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে খুনের সাথে জড়িত প্রেমিক উজ্জ্বল হোসেনকে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

শনিবার উপজেলার শিবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিউটি বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড় গ্রামের বাসিন্দা। নিহতের পড়নের কাপড় দেখে তার পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে।

গ্রেপ্তার প্রেমিক উজ্জ্বল হোসেন (২১) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের প্রবাসী শাহ আলমের ছেলে।

উজ্জ্বল জানায়, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে চলে আসে বিউটি বেগম। রাতে বিউটি বিয়ের জন্য চাপ দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। হত্যার পর উজ্জ¦ল তার বাড়ীর পিছনে পায়খানায় কুপে তাকে ফেলে দেয়।

প্রেমিকার লাশ উদ্ধার, সেপটিক ট্যাংকে পড়ে থাকা যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ
গ্রেপ্তার প্রেমিক উজ্জ্বল হোসেন

এ ব্যাপারে নিহতের বড় ভাই বাবলু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রেমের টানে গত ২১ এপ্রিল বিউটি তার বাড়ি থেকে শিবপুর গ্রামে উজ্জ্বলের বাড়িতে আসেন। এ অবস্থায় উজ্জ্বল তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয়।

বগুড়া জেলা পুলিশ বিউটির মোবাইল ফোন ট্র্যাকিং করে প্রথমে উজ্জ্বলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।

বিষয়:বিউটিসেপটিক ট্যাংক
প্রতিবেদক

শফিউল বারী রাসেল

জয়পুরহাট প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…