জনপদ

নিজ বাড়ির উঠান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

উঠানে জমায়েত, নিহতের মরদেহ উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উঠানে অনেক মানুষ জড়ো হয়েছে, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির উঠানে থাকা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়ারবাগ গ্রামের এ ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে শহিদুলের মেয়ে ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বের হন। সেসময় তিনি বাড়ির উঠানে থাকা আমগাছে বাবার মরদেহ ঝুলতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:দিনাজপুরমরদেহ উদ্ধার
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…