চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিলিয়ার্সের চোখে পান্ট-জাদেজার পাল্টা আক্রমণটা সেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 04, জুলাই 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

এজবাস্টন টেস্টের প্রথমদিন ছিল নাটকীয়তায় ভরা। শুরুতে ব্যাট করতে নেমে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। পরে হাল ধরেন রিশভ পান্ট ও রবীন্দ্র জাদেজা। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফিরে জাসপ্রীত বুমরাহর দল। একপ্রান্তে পান্টের আক্রমণাত্মক ব্যাটিং আর অন্যপ্রান্তে জাদেজার মাস্টারক্লাস। দুজনে মিলে গড়েন ২২২ রানের জুটি। পান্ট-জাদেজার এমন পাল্টা আক্রমণকে সেরা বলছেন এবি ডি ভিলিয়ার্স।

বাড়ির বাইরে থাকায় গত তিন দিন এজবাস্টন টেস্টের খোঁজ রাখতে পারেননি সাউথ আফ্রিকান তারকা। হাইলাইটস দেখে সোমবার টুইটারে মত জানালেন মি. ৩৬০ ডিগ্রি।

‘গত কয়েকদিন বাড়িতে ছিলাম না। বেশিরভাগ ক্রিকেটই দেখতে পারিনি। হাইলাইটস দেখে শেষ করলাম। পান্ট ও জাদেজা জুটির পাল্টা আক্রমণ টেস্ট ক্রিকেটে আমার দেখা সেরা পরফরম্যান্স।’

দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ভারতকে চারশ রান পার করিয়েছে পান্ট-জাদেজা জুটি। সেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনেই। এদিকে নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। একপাশ আগলে রেখে লড়াই করেছেন জনি বেয়ারস্টো। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।

প্রথম ইনিংসে ১৩২ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন পান্ট। ৫৭ রান করে আউট হয়েছেন জ্যাক লিচের বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২২৬ রান। তাতে সফরকারীদের লিড গিয়ে দাঁড়িয়েছে ৩৫৮ রানে।

ট্যাগ: এজবাস্টন টেস্টজাদেজাডি ভিলিয়ার্সপান্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদীয়মান ক্রিকেটারদের মৌলিক সুবিধা দিতে বিসিসিআইকে নির্দেশ

পরবর্তী

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতেই হবে

পরবর্তী
বিদ্যুতের দাম-হাইকোর্ট

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতেই হবে

তিন বছরের চুক্তিতে ইউনাইটেডে এরিকসেন?

সর্বশেষ

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন শর্মিলা রহমান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version