পাঁচ জেলার ডিসি প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও সরকারী স্লোগান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ রোববার ১ মার্চ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসের মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







