কক্সবাজার

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে দিনমজুর নিহত

কক্সবাজারের সৈকতে বন্য হাতি হাঁটছে, পর্যটক ও স্থানীয়রা আতঙ্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের সৈকতে বন্য হাতি হাঁটছে, পর্যটক ও স্থানীয়রা আতঙ্কিত, সৈকতের সুন্দর দৃশ্য ও প্রাকৃতিক পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক দিনমজুর নিহত এবং দুইজন আহত হয়েছে। নিহত নুরু ছালাম (৫০) ওই এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর। আহত দুইজনের নাম জানা যায়নি।

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় কাকারা ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটেছে। চকরিয়া উপজেলার কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে সাহাব উদ্দিন বলেন, রাতে খাবার খেয়ে নুরু ছালাম পরিবারের অন্যদের সাথে ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে গহীন পাহাড় থেকে নেমে আসা ৫ থেকে ৬ টি বন্যহাতির দল তার বসত ঘরে হামলা করে। এতে ঘরটি তছনছ হয়ে যায়।

তিনি আরও বলেন, বন্যহাতির পালের আক্রমণে নুরু ছালাম ঘটনাস্থলে মারা যায় এবং দুইজন আহত হয়। পরে আহতদের উদ্ধার স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতের লাশ নিজের বাড়িতে রেখেছেন বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

বিষয়:আক্রমণকক্সবাজারদিনমজুর নিহতবন্য হাতি
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…