তীব্র তাপদাহে ধান কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমিতে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে আবুল হোসেন (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই দিনমজুর ফকিরপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খন্দকার। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো আজও অন্যোর জমিতে কাজ করতে যায়। সকাল ১১টার দিকে জমিতে ধান কাটার সময় তীব্র রোদ ও গরমে স্ট্রোক করে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তিনি মারা গেছেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হিট স্ট্রোকে একজন মারা গেছেন বলে শুনেছি। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






