ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মালান

ইংল্যান্ড ক্রিকেটার মালান বিদায় সংবর্ধনা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ক্রিকেটার মালান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইংলিশদের হয়ে মাঠে আর নামেননি মালান। ৩৭ বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন ২০২২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী।

ইংল্যান্ডের জার্সিতে ২২টি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং ৬২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন মালান। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইংলিশদের হয়ে এই কীর্তি রয়েছে কেবল জশ বাটলারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরজে দল থেকে বাদ পড়ার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টেস্টে ১টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি করেন মালান। ওয়ানডে ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে ১টি সেঞ্চুরি ও ১৬টি রয়েছে তার।

২০২০ সালের সেপ্টেম্বরে আইসিসির টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন এই তারকা। পরের বছর মার্চে মাত্র ২৪ ইনিংস খেলে এ ফরম্যাটে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিষয়:অবসরইংল্যান্ডটি-টুয়েন্টিমালানলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…