ডেটা সেন্টারের সেবা বাংলাদেশে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করবে

বাংলাদেশের ডেটা সেন্টারে আধুনিক সার্ভার র্যাক ও প্রযুক্তির ব্যবস্থাপনা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশে ডিজিটাল রূপান্তরে টেকসই উন্নয়নের জন্য ডেটার ভূমিকা গুরুত্বপূর্ণ জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন হুয়াওয়ে ডেটা সেন্টারের পণ্য এবং সেবাগুলো বাংলাদেশে চলমান ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করবে এবং শিল্পখাতে দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশে একটি শক্তিশালী আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে শীঘ্রই হুয়াওয়ে বাংলাদেশে একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠা করবে।
বাংলাদেশ ডেটা সেন্টার পার্টনার ইভেন্ট ২০২৩- এ হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে বেশ কিছু পণ্য ও সেবা উন্মোচন করেছে। এর মধ্যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সলিউশন স্মার্টলি, এজ কম্পিউটিংয়ের জন্য স্মার্ট ডেটা সেন্টার সমাধান ফিউশন মডিউল৮০০ এবং জরুরি বিদ্যুৎ সরবরাহ ও মাঝারি আকারের ডেটা সেন্টারের উপযোগী ইউপিএস৫০০০-ই অন্যতম। এছাড়া, ফিউশনডিসি১০০০এ এবং ফিউশন মডিউল২০০০ সমাধান প্রদর্শন করা হয়। একটি মডিউলের মধ্যে পাওয়ার সাপ্লাই, কুলিং, র্যাক ও স্ট্রাকচার, ক্যাবলিং এবং ম্যানেজমেন্ট সিস্টেমকে সমন্বয় করে জরুরি বিদ্যুৎ সরবরাহ ও মাঝারি আকারের ডেটা সেন্টারের জন্য এই সমাধানগুলো তৈরি করা হয়েছে।
হুয়াওয়ে সাউথ এশিয়ার ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক) এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম তাদের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন।
হুয়াওয়ে সাউথ এশিয়ার ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, হুয়াওয়ে বাংলাদেশের বাজারে নতুন ডেটা সেন্টার পণ্য ও সমাধান উন্মোচন করতে পেরে আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমাদেরডিজিটাল সমাধানের মাধ্যমে দেশ ও এর জনগণ আইসিটির প্রকৃত শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর ভবিষ্যত গড়ে তোলার সুযোগ পাবে।







