বিনোদন

বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইয়ের পর্দায় ‘দারুচিনি দ্বীপ’

দারুচিনি দ্বীপের নাটকের তিনজন অভিনেতা একসঙ্গে দৃশ্যের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তোলা, দারুচিনি দ্বীপ নাটকের তিনজন অভিনেতা একসঙ্গে দৃশ্যের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ মুক্তির পর তরুণ প্রজন্মের কাছে রীতিমত আলোড়ন তুলে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার দর্শকের কাছেও সমান জনপ্রিয়তা পায়। তারকাবহুল আলোচিত সেই সিনেমাটিই আবারও চ্যানেল আইয়ের পর্দায় দেখার সুযোগ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ৩টা ৫ মিনিটে গো এন্ড লাভলির নিবেদনে প্রচারিত হবে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমা ‘দারুচিনি দ্বীপ’।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্রটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতে নেয়ার পাশাপাশি সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন যথাক্রমে রিয়াজ ও জাকিয়া বারী মম।

একদল স্বপ্নবাজ তরুণ তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার পাশাপাশি সহজ-সরল পারিবারিক জীবনের নানা ঘটনা দেখানো হয় সিনেমার গল্পে। রিয়াজ, মম ছাড়াও চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিন্দু, ইমন, মুনমুন, মোশাররফ করিম প্রমুখ।

বিষয়:আসাদুজ্জামান নূরইমনইমপ্রেসচ্যানেল আইতৌকীর আহমেদবিন্দু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…