বাংলাদেশ

১১ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে ‘দৈনিক আমার দেশ’

নেতারা নতুন পত্রিকা চালুর ঘোষণা দিচ্ছেন, সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা নতুন পত্রিকা চালুর ঘোষণা দিচ্ছেন, সাংবাদিক ও কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকা। এই পত্রিকাটি এবছরের ডিসেম্বরেই চালু হবে বলে জানিয়েছেন সম্পাদক মাহমুদুর রহমান।

আজ (১৫ অক্টোবর) মঙ্গলাবার রাজধানীর তেজগাঁওতে অবস্থিত আমার দেশ পত্রিকার বন্ধ থাকা ছাপাখানা পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলে দেওয়া হয়।

সম্পাদক মাহমুদুর রহমান অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ পাহারায় থাকার পরও ছাপাখানার বিভিন্ন যন্ত্রপাতি খোয়া গেছে। এই অবস্থায় সাময়িকভাবে ভাড়া করা অন্য প্রেস থেকে ডিসেম্বর মাসে আমার দেশ পত্রিকা ছাপানোর আশা করছি।

দৈনিক আমার দেশ পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান

এসময় প্রশাসক সম্পাদক মাহমুদুর রহমান, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, তথ্য প্রযুক্তি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান কাবুল, সিনিয়র সাংবাদিক বাছির জামান ছাড়াও পত্রিকাটির সাথে সম্পৃক্ত সাংবাদিক, প্রকাশক ও ছাপাখানার সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:দৈনিক আমার দেশমাহমুদুর রহমান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…