শিক্ষা

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার ও মূল ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার ও ভবনের ছবি, যেখানে বিশ্ববিদ্যালয়ের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘মোখা’র পরিস্থিতির কারণে রোববার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমেদ।

কে এম নূর আহমেদ বলেন, ‘ভর্তি পরীক্ষার কারণে সোমবার থেকে ক্লাস ও পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল। এখন ঘূর্ণিঝড়ের কারণে আগামীকালও (রোববার) সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

এর আগে, ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোসাইন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ১৫ থেকে ২৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।

বিষয়:ঘূর্ণিঝড় 'মোখা'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মোখা
প্রতিবেদক

অনিন্দিতা সরকার প্রথা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…