জনপদ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় যুবক নিহত

সড়কে পড়ে থাকা হেলমেট ও আহত মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে পড়ে থাকা হেলমেট ও আহত মোটরসাইকেল, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে আখতারুজ্জামান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আক্তারুজ্জামান পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া গ্রামের মৃত জাকিরুল ইসলামের ছেলে।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের নবীনগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আখতারুজ্জামান মোটরসাইকেল নিয়ে নবাবগঞ্জ যাচ্ছিলেন। ৯ নম্বর কুশদহ ইউনিয়নের নবীনগঞ্জ বাজারের উত্তর দিকে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:দিনাজপুর
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…