গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় পারিবারিক শ্মশানে কাস্টমস কমকর্তা বুলেটের শেষকৃত্য সম্পন্ন

টুঙ্গিপাড়ায় পারিবারিক শ্মশানে কাস্টমস কমকর্তা বুলেটের শেষকৃত্য সম্পন্ন

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় নিহত কাস্টমস কমকর্তা বুলেট বৈরাগীর গ্রামের বাড়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে তার মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাবুপাড়ায় পৌছালে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের মা-বাবা-পাড়াপ্রতিবেশী ও অন্যান্যরা। স্বামীর মৃতদেহের ওপর শুয়ে অঝোরে কাঁদতে থাকেন তার স্ত্রী।

পরে রোববার সন্ধ্যায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে চট্রগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার সময় নিখোঁজ হন বুলেট বৈরাগী।

এরপর গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকার আইরিশ হিল হোটেলের পাশে কাস্টমস কর্মকর্তা বুলেটের মরদেহ পাওয়া যায়।

বিষয়:কাস্টমস কমকর্তাবুলেটের শেষকৃত্য
প্রতিবেদক

আসাদুজ্জামান বাবুল

গোপালগঞ্জ প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…