গোপালগঞ্জে চলছে কারফিউ, চলছে যানবাহনও

Police officers and civilians near a car during curfew in Gopalganj, with greenery in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘাত-সংঘর্ষ ও হতাহতের পর থেকেই চলমান কারফিউয়ের মধ্যেই চলছে কিছু যানবাহন।
বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে নগরীর গেটপাড়া থেকে লঞ্চঘাট পর্যন্ত এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় রিকশা, ভ্যান ও হালকা কিছু যানবাহন চলছে। তবে রাস্তায় মানুষের উপস্থিতি কম। গোপালগঞ্জ শহরজুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহল দিচ্ছে।
গতকাল দিনভর সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর বুধবার রাত ৮ টা থেকে গোপালগঞ্জে কারফিউ চলছে। টানা ২২ ঘণ্টার এই কারফিউ আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কাজ করেছে। দিনমজুরদেরও কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।







