চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব নামেই জনস্রোত, হাজারও মানুষের দিনভর অপেক্ষা!

মানুষ সামলাতে দুই গাড়ি পুলিশ মোতায়েন করা হয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 29, এপ্রিল 2025
বিনোদন
A A
Advertisements

প্রয়োজনীয় কাজের বাইরে একদমই প্রকাশ্যে আসেন না শাকিব খান। এমনকি সোশ্যাল মিডিয়াতে নিজের কাজের খবর বা কোনো দেশের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া কথা বলেন না তিনি। এমনকি চারপাশের চলমান নানা ইস্যুর সাতে পাঁচে কিছুতেই থাকেন না এই সুপারস্টার।

অথচ বছর জুড়ে বাংলাদেশের শোবিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনিই! দেশের সিনেমাপ্রেমী মানুষের মধ্যে তার যে প্রভাব, সেটা যে নির্মাতা তাকে নিয়ে দেশের মধ্যে আউটডোরে শুটিং করেন কিংবা যাদের অনুষ্ঠানে তাকে অতিথি করে নিয়ে যাওয়া হয়, তারাও হাড়ে হাড়ে টের পান!

নতুন করে দেখা গেল, শাকিবকে একনজর দেখতে তার শুটিং স্পটে দূরদূরান্তের মানুষ ছুটে এসেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছেন। হাজারও মানুষের অপেক্ষার ভিড়ের দৃশ্য দেখা গেছে সোমবার রাজশাহীর পুঠিয়াতে। সেখানে শাকিব ‘তাণ্ডব’ ছবির শুটিং করছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শাকিব খান শুটিং করছেন শুনে রাস্তায় গাড়ি থামিয়ে মানুষ দাঁড়িয়ে ছিলেন। এতে ওই সড়কে জ্যাম লেগে যায়। এমনকি শুটিং এরিয়াতে ভিড় সামলাতে পুলিশ আনা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু শাকিবকে দেখতে রাজশাহীর বাঘা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক মানুষ ছুটে আসেন। ভিডিওতে দেখা যায়, কেউ কেউ লাইভ করে বলছেন, ওই যে দূরে শাকিব খান শুটিং করেন।

অসংখ্য নারীরাও এসেছেন শাকিবকে দেখতে। কেউ কেউ বলেন, তীব্র গরমে কষ্ট পাচ্ছেন, তবুও তারা শাকিব খানকে একবার হলেও দেখবো।

মঙ্গলবার সকাল থেকে শতশত মানুষ শাকিবের শুটিং দেখতে আসছেন। জানা যায়, মানুষ সামলাতে দুই গাড়ি পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাকিব খান রাজশাহীতে আসন্ন কোরবানির ঈদের ছবি ‘তাণ্ডব’র শুটিং করছেন। রায়হান রাফী পরিচালিত এতে শাকিবের বিপরীতে থাকছেন সাবিলা নূর। তাণ্ডবের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ছবিটি প্রযোজনা করছে আলফা আই এসভিএফ।

গেল ঈদে শাকিবের ‘বরবাদ’ মুক্তি পেয়েছে। মুক্তির পর ৩০ দিন পার হলেও এখনও সারাদেশে রমরমা চলছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়াতেও সাড়া ফেলেছে। শিগগির মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ। এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এক ফেসবুকে জানিয়েছে, ২৬ দিনে শুধু বাংলাদেশ থেকে ৬২ কোটি ৫৭ লাখ টাকার ক্রস কালেকশন হয়েছে বরবাদের, যা ইন্ডাস্ট্রি হিট!

ট্যাগ: অভিনয়তাণ্ডবনওগাঁপুঁঠিয়ারাজশাহীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

পরবর্তী

আবিদ হত্যা: খালাস পাওয়া ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

পরবর্তী

আবিদ হত্যা: খালাস পাওয়া ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

ভারতীয় সিনেমার পথিকৃৎ শাজি আর নেই

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version