বাংলাদেশ

ঈদযাত্রার প্রথম দিনে স্টেশনে উপচে পড়া ভিড়

বাংলাদেশের স্টেশনে ঈদযাত্রার প্রথম দিনে উপচে পড়া ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেশনে ঈদযাত্রার প্রথম দিনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার আজ শনিবার (৩১ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকে হাজারো যাত্রী প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে স্টেশনে ভিড় করছেন। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে তিন স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন কেউ যেন প্রবেশ করতে না পারে, সে জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

অনেকেই জানিয়েছেন, তারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন।

এ বিষয়ে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ট্রেন ঢাকায় আনা হয়েছে আগের রাতেই। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে।

বিষয়:ঈদযাত্রাঈদুল আজহাউপচে পড়া ভিড়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…