Advertisements
প্রথম রোজায় রাজধানীর চকবাজারের ইফতার বাজার পুরোপুরি জমজমাট। বহু বছরের ঐতিহ্যবাহী খাবার এখানকার মানুষের পছন্দের তালিকায় থাকে সবসময়ই। বাসায় তৈরি ইফতারের পাশাপাশি মুখরোচক বিভিন্ন আইটেম কিনছেন ক্রেতারা। তবে এবার প্রায় সব ধরনের ইফতার আইটেমের দাম বেড়েছে।






