অপরাধ

খাজনার ৫ হাজার টাকা চাওয়ায় সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

বৃদ্ধ ব্যক্তি মাথায় পাগড়ি ও গোঁফে রঙিন দাড়ি, ধানের খেতের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানের খেতের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ব্যক্তির ছবি, তিনি পাগড়ি পরেছেন ও গোঁফে রঙিন দাড়ি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীতে পান বরজের খাজনার ৫ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে মো.নাছির উদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্য পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার সকাল ৮ টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাতঘর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাছির একই গ্রামের আছাদ আলীর ছেলে ও একই ওয়ার্ডের সাবেক সদস্য।

গ্রামবাসীরা জানিয়েছেন, শাপলাপুরের মনিপুরে স্থানীয় নুরুল ইসলাম ও তার অনুসারীদের কাছে পানের বরজ করার জন্য জমি লাগিয়েত দেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাছির উদ্দীন। পানের বরজের খাজনার (লাগিয়ত) বকেয়া ৫ হাজার টাকা চাওয়াতে তাদের বিরোধ হয়। এরই জেরে সোমবার সকালে নুরুল ইসলামের নেতৃত্বে, আলমগীর, মোহাম্মদ জহিরসহ আর ১০-১২ জন মিলে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

মহেশখালী থানার তদন্ত ওসি তাজউদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোড়ালো অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

বিষয়:অপরাধইউপি সদস্য খুনকক্সবাজার
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…